
চট্টগ্রাম :: চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহাসড়কের ক্রসিং মোড়ে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
এসময় স্বামী জসিম উদ্দিন প্রকাশ মাইকেল জসিমের (৩০) কাছে ১ হাজার এবং স্ত্রী নাসিমা আক্তার কলির কাছে এক হাজার ইয়াবা পাওয়া যায়।
হাইওয়ে পুলিশের ক্রসিং ফাঁড়ির প্রধান সার্জেন্ট সোহেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দম্পতিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জসিমের বাড়ি পটিয়া উউপজেলার জঙ্গলখাইন গ্রামে। তার বিরুদ্ধে পটিয়া থানায় আরও তিনটি মাদকের মামলা আছে বলে জানান সার্জেন্ট সোহেল।
সিটিজিসান.কম/রবি
Print This Post
