
চট্টগ্রাম :: নিখোঁজের ৬ মাস পর বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলে।
সালাউদ্দীন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দীন কাদের চৌধুরী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ফোনে বলেন, বৃহস্পতিবারই ভোররাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মামকে রেখে যায়। সে কিভাবে এলো, কারা নিয়ে গিয়েছিলো, কারা দিয়ে গেলো এসব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে এখনো কথা বলেনি হুম্মাম। তার মানসিক অবস্থা ভালো নয়। সে এখন বিশ্রামে আছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
