অনলাইন ডেস্ক :: ভারতীয় সীমান্তরক্ষী ভারত-বাংলাদেশ সীমান্তে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ২০১৬ তে চার হাজার রাউন্ড গুলি ছুড়েছে। দুদেশের সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে এ গুলি ছোড়া হয়েছে বলে জানানো হয়।
ভারত-বাংলাদেশের ১,১৫০ কিলোমিটার সীমান্তে প্রতিদিন গড়ে অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ২০১৬ তে ছোড়া গুলির তথ্যটি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এমনকি ২০১৭ এর ৫৮ দিনে বিএসএফ সৈন্যরা ৭৩৮ রাউন্ড গুলি ছুড়েছেন বলে জানানো হয়।
বিএসএফ এর একজন সিনিয়র কর্মকর্তা জানান, অপরাধচক্র ও পাচারকারীদের সাথে সংঘাতে ২০১৬ তে ৪১ বিএসএফ সেনা আহত হয়েছে। ২০১৫ তে আহত হয়েছিল ৬০ জন এবং সে বছর ৩ জন বিএসএফ সেনা নিহত হয়েছিল। নতুন বছরে অন্তত ৯ জন বিএসএফ সেনা আহত হয়েছেন। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

