মিরসরাইয়ে স্ত্রীর গরম তেলের চেকায় স্বামী আহত

আপডেট: ২ মার্চ ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ন

mirsarai

সাদমান সময়, মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালি এলাকার কালা মিয়া হাজ্বী বাড়ীর শয়ন কক্ষে স্ত্রীর গরম তেলের চেকায় স্বামী আনোয়ার হোসেনের (২৮) আহত হয়।

গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এই দূর্ঘটনা ঘটে। আহত আনোয়ার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘড়িয়াইশ এলাকার আনোয়ার মিস্ত্রী বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, ৮ বছর আগে কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালি এলাকার গিট্টু মিয়ার ছোট মেয়ে রোজিনা আক্তার (২৬) এর সাথে একই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছোট ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে আনোয়ার হোসেন ঘর জামাই হিসেবে শশুর বাড়ীতে থাকতো। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

ঘটনার আগের দিন রাতেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সকালে হঠাৎ স্ত্রীর রান্নাঘর থেকে গরম তেল এনে শয়ন কক্ষের দরজা বন্ধ করে স্বামী আনোয়ার হোসেনের শরীরে ঢেলে দেয়। আহত আনোয়ার চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লে পরে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তার অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

প্রসঙ্গত, জানা যায় আহত আনোয়ার ঘটনার ৩ মাস আগে বর্তমান স্ত্রীকে না জানিয়ে নোয়াখালীতে দ্বিতীয় বিয়ে করেছেন। ঘটনাটি বর্তমান স্ত্রী রোজিনা আক্তারের নজরে এলে সে এই বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়ে নেয় এবং শর্ত দেয় যে সে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিবে। তার জন্য রোজিনা আক্তার ১ লক্ষ টাকার কিস্তি নিয়ে স্বামীর হাতে তুলে দেয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post