কুয়েতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী শ্রমিক নিহত

আপডেট: ২ মার্চ ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ন

111

আবু সাদেক রিপন, কুয়েত :: কুয়েতে সড়ক দুর্ঘটনায় বুধবার (০১ মার্চ) সকাল ৯ টায় কুয়েতের জাহারা এলাকায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মোতালেব মিয়া(৫১)।

নিহত শ্রমিক বাড়ী নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বাসিন্দা। নিহতের সহকর্মী আবু সাঈদ সিটিজিসান.কমকে জানান, কুয়েতের আল তুয়েক কোম্পানিতে ১৩ বছর যাবৎ কর্মরত ছিলেন। দেশে ৩ ছেলে ও ২ মেয়ে জনক।

বর্তমানে নিহতের লাশ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষাঙ্গিক সকল কাজ শেষ করে যত দ্রুত সম্ভব মৃতদেহ দেশে পাঠানো ব্যবস্থা করবে বলে জানায় কোম্পানির কর্তৃপক্ষ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post