
চট্টগ্রাম :: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণবারসহ আজ মঙ্গলবার হাসান উদ্দিন (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
আজ দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন হাসান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে শরীরে তল্লাশি চালানো হয়। এসময় শরীরের বিশেষ স্থানে ৬টি স্বর্ণবার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরে তাকে লুঙ্গি ও ঝুড়ি দেওয়া হলে টয়লেটে গিয়ে ৬টি স্বর্ণবার বের করে আনেন। দুটি করে তিনটি পোটলায় বারগুলো লুকানো ছিল। এছাড়া ৭০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অবৈধভাবে স্বর্ণ আনায় হাসানকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিজি বলেন, পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
