চোরের খনি! : এম সাইফুল ইসলাম নেজামী
যেখানেই যাই
যে দিকে তাকাই
দেখছি ক্ষমতার বড়াই!
আর মসনদের লড়াই!
চলছে দুর্নীতি আর কূটনীতি
দেশের নাই অগ্রগতি,
নিজের পকেট করছে ভর্তি
জনগণের নাই উন্নতি।
দেশের কাজে কেউ নাই
আন্তকোন্দলে ব্যস্ত সবাই!
ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়
গ্রুপে গ্রুপে বিভক্ত তাই।
ন্যায়নীতি পরাজিত
কালো টাকার কাছে,
টাকা দিলে এদেশে
মদের লাইসেন্সও আছে।
সাধারণ জনতার ভাগ্য উন্নয়ন
এদিকে নাই কারো মন,
অর্থের কাছে অসহায় হর্তাকর্তা
টাকায় চলে বৈধ-অবৈধের সখ্যতা!
লাখো শহীদের রক্তে স্বাধীন
এখনো ভাবি মোরা পরাধীন!
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বলেছে জানি
দেশটা স্বাধীন করে পেলাম চোরের খনি।
শিক্ষার্থী- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Print This Post

