অনলাইন ডেস্ক :: খাগড়াছড়িতে এক তরুণীর সোমবার রাত নয়টার দিকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই তরুণীর নাম ইতি চাকমা (১৮)।
ইতি দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার মেয়ে। শহরের আরামবাগ এলাকায় দুলাভাইয়ের ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো সে। খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চিল ইতি চাকমা।
মৃত ইতির দুলাভাই অটল চাকমা জানান, ‘ইতি ঘটনার সময় বাসায় একাই ছিলো। রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে দেখি দরজা খোলা এবং বিছানার ওপর ইতির গলাকাটা মরদেহ পড়ে আছে। প্রতিবেশীদের ডাকলে তারা থানায় খবর দেয়। “
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাদতদন্তের জন্য ইতির মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
সিটিজিসান.কম/শিশির
Print This Post

