প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীকে কোপাল শিবির কর্মী

আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৭ ১১:০০ পূর্বাহ্ন

666

কক্সবাজারে :: জেলার মহেশখালীতে কালারমারছড়ায় সোমবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাহিদা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখম করেছে শিবির কর্মী জাহিদুল ইসলাম। গুরতর আহত নাহিদাকে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরণ করা হয়।

নাহিদা আক্তার মহেশখালীর কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও ফকিরজুম পাড়ার মোহাম্মদ হোছাইন এর মেয়ে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হোয়ানক পুর্ব হরিয়ারছড়া এলাকার জামায়াত নেতা মাওলানা লোকমান হাকিমের ছেলে শিবির কর্মী জাহেদুল ইসলাম নাহিদার বাড়িতে হামলা চালিয়ে নাহিদার শরীরের বিভিন্ন অংশ চাপাতি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।

এই ঘটনায় নাহিদার বাবা বাদি হয়ে শিবির কর্মী জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করে। নাহিদার মুখে, মাথায়, বুকে, পেটে ও হাতে চাপাতির অসংখ্য আঘাত রয়েছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post