চট্টগ্রাম :: চট্টগ্রামের অভ্যন্তরীণ চট্টগ্রাম-নাজিরহাট লাইনে আরও একজোড়া ডেমু ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ মার্চ থেকে এ রুটে নতুন শিডিউলে ট্রেন চলবে।
নাজিরহাট কমিউটার-১ ট্রেনটি সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে নাজিরহাট পৌঁছবে। সকাল সোয়া ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে নাজিরহাট ছাড়বে।
এছাড়া চট্টগ্রাম-নাজিরহাট লাইনে দুই জোড়া লোকাল ট্রেন ও এক জোড়া ডেমু আগেই থেকেই চলাচল করে। রেল কর্তৃপক্ষ বলছে, লাইনফিট দিলে এ লাইনে আরও এক জোড়া ট্রেন চালানো সম্ভব।
রেলের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নাজিরহাট ও দোহাজারী রেলপথ দুটিতে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে নাজিরহাট রুটে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলতে পারবে। এতে মাত্র এক ঘন্টায় নাজিরহাট পৌঁছবে প্রতিটি ট্রেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.আবদুল হাই জানান, বর্তমান সরকার রেলে যাত্রীসেবা বাড়াতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। কেনা হয়েছে নতুন বগি ও ইঞ্জিন। ঢাকা-চট্টগ্রামে ডাবল লাইনের পাশাপাশি পুরনো লাইনগুলোর উন্নয়ন করা হয়েছে।
যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম নাজিরহাট রুটে ১ মার্চ থেকে আরও এক জোড়া নতুন ডেমু ট্রেন চলবে জানান তিনি।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

