পরাজয় বরণ : এম সাইফুল ইসলাম নেজামী
পানির দামে পাবে তেল
দশ টাকাতে চাল!
অল্প মূল্যে গ্যাস দেব
ধরলে মোরা দেশের হাল।
পণ্যদ্রব্য ন্যায্যমূল্যে
পাবে জনগণ,
কম দামে গম খাওয়াবো
মোরা পেলে প্রশাসন!
মিষ্টি কথায় মন ভুলিয়ে
নিল সবার ভোট,
মসনদে বসে হেসে হেসে
দেশকেই করছে লুট।
চাল ডাল চিনির দাম
ক্রয় ক্ষমতার বাইরে,
তেল আর গ্যাসের মূল্য
মানুষের নাগালে নাইরে।
চারিদিকে হরিলুট
শাসন নামের শোষণ!
ন্যায়নীতি বনবাসে
মানবতা গিয়েছে হরণ
হয়তো হচ্ছে কিছু উন্নয়ন
মরছে দেশের জনগণ!
কথায় কাজে অমিল
পরাজয় করতেই হবে বরণ।
শিক্ষার্থী – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Print This Post

