চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার জিয়ানগর এলাকায় শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন মিয়া প্রকাশ মনা (২২) খুন হয়েছেন।
আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, মনা দিনমজুরের কাজ করতেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

