সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ১, আহত ৮

আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ন

sitakonda-0_27562

চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক দুর্গম পাহাড়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সদস্যদের বাহনকারী একটি মা্ইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে মো. মোস্তফা (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন অন্তত ৮ জন পুলিশ সদস্য। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত পুলিশ সদস্য মোস্তফা সীতাকুন্ড থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল ইসলাম জানান, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে হিন্দু সম্প্রদায়ের শিব চতুরদর্শী মেলায় ডিউটি পালন শেষে থানায় ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন। আহত হয় আরো আটক জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আহতদের মধ্যে তিন জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post