রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গিয়াস

আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৭ ১০:২৬ অপরাহ্ন

মোহাম্মদ গিয়াস উদ্দিন
মোহাম্মদ গিয়াস উদ্দিন

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে সৃজনশীল ১১টি ক্যাটাগরীতে শিক্ষকদের পুরষ্কার বিতরণ করা হয়। এর মধ্যে স্কুল পর্যায়ে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য তিনি ২০১৬ সালে স্কাউট এ গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। গিয়াস উদ্দিনের একান্তিক প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সোনারগাঁও উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলায় ২০১৪ ও ২০১৫ সালে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post