বাকলিয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র নিহত

আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৭ ৬:৪৯ অপরাহ্ন

chittagong

চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানার রাজখালী এলাকায় প্রতিপক্ষের হামলায় ওয়াছিনুর রহমান আদিল (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আদিলের বাবা বদিউল আলম বাচ্চু।

নিহত আদিল চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শনিবার ভোরে চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই মাশরুল আলম জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে আদিল ও তার বাবার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। আহতবস্থায় আদিলকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post