চন্দনাইশে চুলার আগুনে কলেজছাত্রী দগ্ধ

আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৭ ২:১১ অপরাহ্ন

fire

চট্টগ্রাম :: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়পোল এলাকায় কেরোসিনের চুলার আগুনে মেহেরুন নেসা (১৬) নামে এক কলেজছাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মেহেরুন নেসা একই এলাকার শফিউল আলমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.জাহিদ হাসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় চন্দনাইশ থেকে মেহেরুন নেসা নামের এক কলেজছাত্রীকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহত মেহেরুন নেসাকে হাসপাতালে নিয়ে আসে তার ভাই রাব্বি। বর্তমানে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post