
চট্টগ্রাম :: নগরীর সদরঘাট থানাধীন শুক্রবার দিনগত দেড়টার দিকে মাদারবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির জের ধরে আত্মহত্যা করেছে এক যুবক। ওই যুবকের নাম রাসেল। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ এর মধ্যে।
রাসেলের বাড়ি নোয়াখালী জেলায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
