অভিযোগ না থাকায় বাবুল আক্তারকে গ্রেফতার করা হচ্ছে না

আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৭ ১:৫১ অপরাহ্ন

babul-akter-1

ঢাকা :: সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার রাজধানীর একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আইনের বাইরে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না। পদ্মাসেতুতে যারা ষড়যন্ত্র করেছে এবং পদ্মা সেতু না হওয়ার পিছনে যারা কাজ করেছে তাদের বিষয় খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post