চট্টগ্রাম :: ভূমি অফিসগুলোতে দূর্নীতি ও অনিয়ম ঠেকাতে দেশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে এসব ক্যামেরায় সরাসরি নজরদারী করা হবে ভুমি কার্যালয়ের কাজ।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ভূমি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর আগে তিনি হাটহাজারীর চিকনদণ্ডী ভূমি অফিস ভিজিট করেন।
ভূমি অফিস পরিদর্শনের সময় সময় সাইফুজ্জামান চৌধুরী নামজারীর রেজিস্ট্রি বই সহ বিভিন্ন কাগজপত্র দেখেন। পাশাপাশি সেবা নিতে আসা বিভিন্ন মানুষের অভিযোগ শুনেন মন্ত্রী।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, মানুষের নানা অভিযোগ থেকে আমি ভুমি কার্যালয় ভিজিট করছি। যতদিন অভিযোগ পাব ততদিন ভিজিট অব্যাহত রাখবো। আর অনিয়মের সঙ্গে কারা জড়িত তাদের বিষয়েও আমি খোঁজখবর রাখছি।’ এ নিয়ে চমক দেখতে পাবেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা সারাদেশের ভূমি অফিসগুলোতে সিসি টিভি ক্যামেরা বসানোর চিন্তা করছি। এর মাধ্যমে যে কোন সময়ে আমরা মন্ত্রণালয়ে বসে দেশের ভূমি অফিসগুলো নজরদারী করবো। দেখবো অফিসগুলোতে কাদের আনাগোনা। কারা অনিয়ম করছে। গ্রাম পর্যায়ের ভূমি অফিসগুলোও এর আওতায় আনা হবে।
‘কবে নাগাদ এই প্রক্রিয়া কার্যকর হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি। শিগগির এটি কার্যকর হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

