পটিয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রী নিহত

আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৭ ৬:৫৬ অপরাহ্ন

accedent
চট্টগ্রাম :: চট্টগ্রামের পটিয়া উপজেলার কমল ‍মুন্সিরহাট এলাকায় রোববার সকাল ১০টার দিকে বাসের ধাক্কায় পমি আক্তার(১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

পমি আক্তার ইপজেলার কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জহিরুল হক ভূঁইয়া বলেন, আজ সকালে কোচিংয়ে যাওয়ার পথে একটি বাস পমি আক্তারকে ধাক্কা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post