চট্টগ্রাম :: নগরীর পৃথক স্থানে শুক্রবার সকাল আটটায় কদমতলী এবং কালুরঘাটে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।
এদিকে কদমতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তির দুটি পা কাটা পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া নগরীর কালুরঘাট খেজুরতলা এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনে রিকশা চালক সুমনের (২৫) একটি হাত ও একটি পা কাটা পড়েছে। এরপর তাকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

