মিরসরাইয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৭ ৫:১৪ অপরাহ্ন

PicsArt_02-09-08.56.56

মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাব বাজার সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে সাখাওয়াত হোসেন শাকিল (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে আবুতোরাব বাজারে এই ঘটনা ঘটে। আহত শাকিল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক এলাকার প্রবাসী জামান উল্লাহর ছেলে।

সে উপজেলার মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

আহতের বন্ধু তুহিন জানান, বিকালে আবুতোরাব বাজারে মায়ের সাথে বাজার করে বাড়িতে পৌছে দিয়ে সে মিরসরাই নানুর বাড়িতে আসার জন্য সিএনজিতে উঠলে জাহেদ ও তার দলবল তাকে সিএনজি থেকে নামিয়ে ছুরি ও লোহার বার দিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। তিনি আরো জানান পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। শাকিল এখন আগামী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে কিনা তা অনিশ্চয়তায় আছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post