যুদ্ধবিমান, মিয়ানমারকে সহযোগীতা করছে পাকিস্তান!

আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৭ ৫:০৫ অপরাহ্ন

JF-17

অনলাইন ডেস্ক :: যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করছে মিয়ানমার। আর লাইসেন্স দিয়ে এ কাজে সহযোগীতা করছে পাকিস্তান। এমনকি কারিগরি ও প্রযুক্তিও সরবরাহ করছে দেশটি।

এ ব্যাপারে পাকিস্তানের কাছে ইতোমধ্যে অনুমতি প্রার্থণাও করেছে মিয়ানমার। আর সহযোগীতার মুলে বাংলাদেশই লক্ষবস্তু বলে খবর প্রকাশ করেছে আইএইচএস জেন্স নামের একটি প্রতিরক্ষা বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন।

দুই দেশের সামরিক সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিন জানিয়েছে, নিজ দেশে যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা নিয়ে মিয়ানমার-পাকিস্তান আলোচনা ইতোমধ্যে বেশ অনেকদূর এগিয়ে গেছে।

জেএফ-১৭ থান্ডার নামের এই যুদ্ধবিমান তৈরির কাজে নামার আগে পাকিস্তান থেকে বেশ কয়েকটি যুদ্ধবিমান কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে মিয়ানমার। আর এই সহযোগীতার মূল কারণ হচ্ছে মিয়ানমারকে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী করা।

আইএইচএস জেন্স জানিয়েছে, মিয়ানমার ২০১৫ সালেই এসব বিমান কেনার জন্য অর্ডার দিয়েছিলো। ২০১৭ সালের শেষে এইসব যুদ্ধবিমান মিয়ানমারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত মিয়ানমারের বিমান বাহিনীতে চীনা যুদ্ধবিমানই বেশি।

উল্লেখ্য, ২০০৯ সালে সর্বপ্রথম যোগ হওয়া জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি যুদ্ধবিমান। বর্তমানে এই বাহিনীতে ৭০টি জেএফ-১৭ থান্ডার বিমান রয়েছে এবং সামনে আরো ২৫০টি বিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে পাকিস্তান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post