সার্চ কমিটি : সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বৈঠক

আপডেট: ৬ ফেব্রুয়ারী ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ন

8

অনলাইন ডেস্ক :: রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে বৈঠকে বসছে সার্চ কমিটি। আজ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে এ বৈঠক হওয়ার কথা।

ধারণা করা হচ্ছে, প্রতিটি পদের বিপরীতে দুজন করে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে কমিটি। এর আগে বিশিষ্ট নাগরিকদের সাথে দুদফা বৈঠক হয় তাদের।

এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাবে কমিটির নিজস্ব বৈঠক হয় দুটি।
গেলো ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন, রাষ্ট্রপতি। তাদের ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনে নাম প্রস্তাব করতে বলা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post