চট্টগ্রাম :: নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি বাসা থেকে গোপন বৈঠক করার সময় ইসলামী সমাজ নামে একটি সংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা ইসলামী সমাজ সংগঠনের বিভিন্ন পদ-পদবিতে আছে বলে জানিয়েছেন।
নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার পরিতোষ ঘোষ জানান, পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বৈঠকের ২৪ জনের সবাইকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিতোষ ঘোষ জানান, ইসলামী সমাজ নামে এই সংগঠনের নাম কিংবা কার্যক্রমের বিষয়ে আগে কখনও শুনিনি। সংগঠনের কাজ কি, তাদের অনুমোদন আছে কিনা এসব বিষয়ে জানার জন্য আলাদা আলাদা করে তাদেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

