চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় আজ শনিবার ভোর ৫টার দিকে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুটি যাত্রীবাহি বাস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কালুরঘাট স্টেশনের ইনচার্জ সমীরণ বড়ুয়া জানান, বহদ্দারহাট বাস টার্মিনালে বাসগুলোতে মশার কয়েল জ্বালিয়ে রাতে ঘুমাচ্ছিল কর্মচারীরা। ভোরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি বাস পুড়ে যায়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

