চট্টগ্রাম :: নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলি বাজার এলাকায় শুক্রবার ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১১টি সেমিপাকা দোকান ও ১৩টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সিরাজুল আমিনের মালিকানাধীন সেমিপাকা দোকান ও কাঁচা বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

