চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার রাত ১১ টার দিকে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ তিনযুবক নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার অফিসার ইনচার্জ ছালেহ আহমদ পাঠান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, নিহত ৩ জনই সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার ফকিরহাট এলাকার বাসিন্দা। এরা হলেন, মো. রাকিব (২৫), নয়ন (২৮) ও জাবেদ (৩০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে ৩ যুবক সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় বানুবাজার এলাকায় পৌঁছুলে পিছন থেকে দ্রুতগামী কার্ভাডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ যুবক কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহত হয় অপরজন। হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

