ইপিজেডে আগুনে পুড়ল ৫ দোকান

আপডেট: ১ ফেব্রুয়ারী ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর ইপিজেড এলাকায় বুধবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর নজরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার স্টেশনের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি আরও বলেন, ‘এতে সবমিলিয়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post