জেএমবির আইটি প্রধানসহ আটক ৪

আপডেট: ১ ফেব্রুয়ারী ২০১৭ ১০:৩২ পূর্বাহ্ন

arrest

অনলাইন ডেস্ক :: জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ চারজনকে বুধবার ভােরে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আজ ভােরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম, শাহিনুজ্জামান, মাহবুব ও মোহাম্মদ আশরাফ।

র‍্যাব হেডকোয়ার্টারের সিনিয়র এএসপি (মিডিয়া) মিজানুর রহমান নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত থেকে সকাল ৭ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post