হালিশহরে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

আপডেট: ৩০ জানুয়ারী ২০১৭ ৭:১৪ অপরাহ্ন

chittagong
চট্টগ্রাম :: নগরীর হালিশহর থানাধীন সোমবার দুপুরে গোল্ডেন আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ২ ব্যক্তিকে আটক করেছে যৌথভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব-৭।

বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে মোবাইল অপারেটর টেলিটকের ৪৯১টি, গ্রামীণফোনে ১০৮টি, বাংলালিংকের ৩৫টি, এয়ারটেলের ২০টি ও রবির ১৭টি সিম জব্দ করা হয়।

এ ছাড়া ৬৪ সিমকার্ড, পোর্ট বিশিষ্ট ১টি ও ৩২ সিমকার্ড, পোর্ট বিশিষ্ট ১টি কালো রঙের সিমবক্স ডিভাইস, ৩টি রাউটার, ২টি ল্যাপটপ, ২টি মিডিয়া কনভার্টারসহ অবৈধ ভিওআইপ মালামাল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের হালিশহর থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ধারা-৩৫ (২)/ ৫৫(৭) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post