চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানাধীন রোববার রাতে নতুন ব্রিজ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক (২০) নামের এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান মূল্য প্রায় এক কোটি ১৮ লাখ টাকা।
রবিবার রাতে একটি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক কক্সবাজারের মহেশখালী থানার পৌরসভার দাসী মাঝিপাড়া এলাকার নজির আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

