রাঙ্গামাটিতে মন্দিরের দেয়াল ধসে নিহত ২

আপডেট: ৩০ জানুয়ারী ২০১৭ ৬:২৭ অপরাহ্ন

rangamati

রাঙ্গামাটি :: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে সোমবার দুপুরে একটি মন্দিরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাইচিংমং মারমা (৫৫) ও অংক্যউচি মারমা (২৮)।

রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী মতিপাড়া এলাকায় পুরাতন একটি মন্দির সংস্কারের উদ্দেশ্যে ভাঙা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মন্দিরের দেয়াল ধসে দুই জন চাপা পড়ে।

পরে মন্দির ভাঙার কাজ করা শ্রমিকরা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post