চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারির হাসনাবাদে অটোরিকশা গ্যারেজের স্পার্কিং থেকে রোববার দিনগত রাত সোয়া দুইটার দিকে আগুন লেগে পাঁচটি বসতঘর ও একটি অটোরিকশা গ্যারেজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, তিন মালিকের একটি অটোরিকশা গ্যারেজে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করতে সক্ষম হন তারা। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিশ্বান্তর বড়ুয়া।
সিটিজিসান.কম/রবি
Print This Post

