বন্দরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

আপডেট: ৩০ জানুয়ারী ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ন

accedent

চট্টগ্রাম :: নগরীর কাস্টমস হাউস মোড়ে রোববার রাত সাড়ে ১১ টার দিকে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া একটি কাভার্ডভ্যান কাস্টমস ব্রিজের উপর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ২৫ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই মারা যান। অপর যুবক গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজন অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post