মিরসরাইয়ে রাতের অন্ধকারে স্কুল পরিবহণ ভাংচুর

আপডেট: ২৯ জানুয়ারী ২০১৭ ৭:১৮ অপরাহ্ন

mirsarai

সাদমান সময় :: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ভাংচুর চালিয়েছে। এসময় মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় নামের শিক্ষা প্রতিষ্ঠানটির একটি বাস ও একটি মাইক্রোবাস ভাংচুর করে তারা। গত শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।

স্কুলের সহকারী শিক্ষক মো. জিয়া উদ্দিন জানান, ‘শনিবার ছিল স্কুলের মাধ্যমিক বিভাগের শিক্ষা সফর। স্কুলে একজন পাহারাদারও ছিল। রাত সাড়ে ৮টার দিকে দৃর্বৃত্তরা ক্যাম্পাসে ঢুকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ও স্কুলের নিজস্ব একটি পরিবহণে (মিনি বাস) ভাংচুর চালায়।’

মারুফ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা বুঝতে পারছি না। তবে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার বিষয়ে ভাবছি।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post