লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্য খুন, লুটপাট

আপডেট: ২৯ জানুয়ারী ২০১৭ ৩:৩৪ অপরাহ্ন

murder

লক্ষ্মীপুর :: জেলার সাবেক এক ইউপি সদস্যকে শনিবার রাত ২ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যার পর তার বাড়িতে লুটপাট চালিয়েছে দূর্বত্তরা।

নিহত সফিউল্যাহ সাবু (৫৫) তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে দূর্বত্তরা তাদের বাড়িতে ঢোকে এবং সোনার গয়নাসহ দামি জিনিসপত্র লুটপাট শুরু করে। এ সময় তার বাবা বাধা দিতে গেলে দূর্বত্তরা তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে হত্যা করে চলে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, প্রতিবেশীরা চিৎকার শুনে সফিউল্লার বাড়িতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে জানতে চাইলে এএসপি (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ বলেন, সদর থানার ওসি অব্দুল্লাহ আল মামুনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post