মধ্যপ্রাচ্যে হোঁচট খাচ্ছে দেশের পোশাক রপ্তানি

আপডেট: ২৯ জানুয়ারী ২০১৭ ৩:৩০ অপরাহ্ন

666

অনলাইন ডেস্ক ::
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। এ দেশের পোশাক নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের রয়েছে ব্যাপক আগ্রহ। তবে ব্যবসায়ীদের কারসাজির কারনে তৈরী পোশাক রপ্তানীতে হোঁচট খাচ্চে বাংলাদেশ।

সৌদি আরবের একটি দোকানে বাংলাদেশি পোশাক বিক্রেতারা জানান, বাংলাদেশি পণ্যর দাম কম, আবার গুনগতমানও ভালো। বাংলাদেশের পণ্যের রঙ ও বৈচিত্র্য এক কথায় অসাধারণ। এখানকার লোকজন দোকানে এসে বাংলাদেশের পোশাক খোঁজে।

সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা আল হাসা শহরে বাংলাদেশি পোশাকের দেড় শতাধিক দোকান আছে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সৌদিরা ছাড়াও কুয়েত-কাতারের নাগরিকরাও যান সেখানে।

ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ থেকে পোশাক আনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রথম শিপমেন্টের সঙ্গে পরের শিপমেন্টের মালের ব্যাপক তারতম্য থাকে। প্রথম শিপমেন্টে ভালো মানের পোশাক পাওয়া গেলেও পরের শিপমেন্টে সেটা ঠিক থাকেনা যার কারণে গ্রাহক নষ্ট হয় বাংলাদেশি পণ্যের।

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মদীনা, দাম্মাম আল হাসাসহ বড় বড় শহরে গড়ে উঠেছে বাংলাদেশি তৈরী পোশাকের বাজার। গুনগত মান ধরে রাখতে পারলে অল্প সময়ের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি তৈরী পোশাকের একচেটিয়া বাজার ধরাও সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা।

এখানকার ব্যাবসায়ীরা মনে করেন বিশ্ব বাজারে গার্মেন্টস তথা তৈরি পোশাক বিক্রির ক্ষেত্রে এত দিনের শক্ত অবস্থান থেকে সরে আসছে বাংলাদেশ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post