কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সাফল্য বিনষ্ট করার অভিযোগ!

আপডেট: ২৮ জানুয়ারী ২০১৭ ১:২০ অপরাহ্ন

3333
আলমগীর কবীর, রাঙ্গামাটি :: দেশের বর্তমান প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র ২০১৫ ও ২০১৬ সালে পর পর দু’বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎ কেন্দ্রের খেতাব অর্জন করেছে। এতে স্পষ্ট হয় যে, এখানে অনিয়ম দূর্নীতির স্থান নেই। বিদ্যুৎ কেন্দ্রের এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই শাখার একটি অংশ নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠছে।

গত বৃহস্পতিবার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকলীগ (সিবিএ) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ও এই অভিযোগ করা হয়।

সংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্যে সিবিএ সাধারণ সম্পাদক আবদুল ওহাব আরো বলেন, এ চক্রটি শ্রমিক লীগের নাম ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের সুষ্ঠু পরিবেশকে নষ্ট কারর উদ্দেশ্যে স্বনামে বেনামে উর্ধ্বতন মহলে বিভিন্ন অভিযোগ করে আসছে। বিভিন্ন পত্রিকায় বিদ্যুৎ কেন্দ্র ও তার সম্পর্কে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে শ্রমিক কর্মচারীদের মধ্যে তিক্ততা সৃষ্টিসহ তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকায় ১০ জানুয়ারি (২০১৭) তারিখে একটি মিথ্যা সংবাদ প্রকাশ কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। কপাবিকে নেতৃবৃন্দ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিথ্যা সংবাদ, এ ধরনের কাজে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবী করেন নেতৃবৃন্দ।

উক্ত সংবাদিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা প্রকৌশলী আবদুল লতিফ বলেন, অত্র কাপ্তাই একটি শান্তি প্রিয় জায়গা। এখানে কোন মৌজা না থাকায় স্থানীয় বাসিন্দারা খুব কষ্ট ও দুর্ভোগের মাঝে বসবাস করছে। এখানে কেউ বহিরাগত নেই, সবাই ভোটার নাগরিক।

স্থানীয় বাসিন্দাদের মাঝে যারা অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাদেরকে এর দায় দায়িত্ব বহন করতে হবে। সাংবাদিক সম্মেলনে বক্তারা আবদুল ওহাবকে একজন যোগ্য শ্রমিক দরদি নেতা হিসেবেও উল্লেখ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিবিএ সভাপতি মো.তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি আমিন সিদ্দিকি, কয়েজ আহাম্মদ, যুগ্ম সম্পাদক বদরুল আলম জিপু, এরশাদুল কবির চৌধুরী, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজম খান, আলী আজগর, খোকন চৌধুরী, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, প্রকাশনা সম্পাদক মশিউর রহমান সোহেল, দপ্তর সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক মঈনুল হক সুমন, আওয়ামি লীগ কাপ্তাই উপজেলা শাখার সভাপতিা খালেকুন্নুর সিকদার, মো. সেলিম, জেটি ঠিকাদার মো. নজরুল ইসলাম প্রমুখ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের অপর অংশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তারা বিদ্যুৎ শ্রমিক লীগের একটি অংশ। সিবিএ নির্বাচনে ও তারা বিগত দিনে অংশ গ্রহন করেছিল।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post