চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের সবুজবাগ এলাকায় শনিবার ভোর চারটার দিকে আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চারজন মালিকের চারটি বসতঘর পুড়ে গেছে। এসব ঘরে ২৮টি পরিবার ভাড়া থাকতো।
খবর পেয়ে ফায়ার সার্ভিস বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

