চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে গাড়ির চাপায় মো. হাসান মাঈনউদ্দিন জনি (৩১) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত স্কুলশিক্ষক উপজেলার উত্তর ছলিমপুর জলিল টেক্সটাইল গেইট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছের ছেলে ও কালুশাহ্ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই হুমায়ন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী নিহতের লাশটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। ময়নাতদন্ত ছাড়া সমঝোতার ভিত্তিতে লাশটি দাফন করা হবে বলে তিনি জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

