বায়োজিদে ৪৫ লাখ টাকার সেগুনকাঠসহ গ্রেফতার ৮

আপডেট: ২৬ জানুয়ারী ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ন

555

চট্টগ্রাম :: নগরীর বায়োজিদ থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সেগুন কাঠভর্তি একটি পিকআপ ভ্যানসহ ৮ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৭ মেজর এসএম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেঞ্জ অফিসার মিজানুর রহমান, টাউন এর সহায়তায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মো. হারুন (৪৫), মো. আবুল কুদ্দুস (৪৮), মো. আরফাতুল ইসলাম (১৯), মো. এস্কান্দার (৩৯), মো. সুমন (২০), ৬। মো. ইয়াসিন (৩২), মো. কালাম (৩২), মো. জাকির হোসেন (২২)।

এদিন রাতে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করে।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৪ লক্ষ ৪৪ হাজার ৫শ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল ১৯২৭ সালের বন আইনের ২৬ (১) এর (ক) ধারা মোতাবেক মামলা দায়েরের পর বায়োজিদ থানায় হস্তান্তর করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post