চট্টগ্রাম :: নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানকালে ১৬ হাজার ৫৪২ টাকা এবং ৫ সেট তাস জব্দ করা হয়।
র্যাবের সিনিয়র এএসপি মো. সোহেল মাহমুদের নেতৃত্বে মাইলের মাথা আলী মাঝির পাড়া, ব্যাংক কলোনী, চাঁপা মঞ্জিলের পূর্ব পার্শ্বে মো. ইউছুফ আলীর চায়ের দোকানের পিছনে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো- মো. জাকির হোসেন (২২), মো. সেলিম উদ্দিন (৩২), মো. বেলাল হোসেন (২৮), মো. জাহিদ হোসেন (৩২), মো. মিন্টু (২৫), মো. আব্দুল করিম (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. জহিরুল ইসলাম প্রকাশ ফয়েজ (২৫)। এ ব্যাপারে নগরীর বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

