কুয়েত করেসপন্ডেন্ট ::
কুয়েতে এক নেপালি নারী শ্রমিককে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহ আলল নামে এক বাংলাদেশি যুবকের ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার ২৫ জানুয়ারি ভোরে এই ফাঁসি রায় কার্যকর করা হয়।
মোহাম্মদ শাহ আলম ঢাকার কদমতলী থানাধীন ফরিদাবাদ এলাকার ৮২ নম্বর রজব আলী সরদার রোডের মো. সানোয়ার হোসেনের ছেলে। ২০০৮ সালের ২৮ নভেম্বর দূর্গামায়া নামের এক নেপালি নারীকে অপহরণ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০১৩ সালে শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন কুয়েতের উচ্চ আদালত।
এ ব্যাপারে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, দুই বছর ধরে নেপাল ও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা করেও শাহ আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগকারীকে খুঁজে পায়নি।ওই নেপালি নারী ইরানি এক মালিকের অধীনেকাজ করতেন। সেই ইরানি মালিকও কুয়েত ছেড়ে চলে যান।
কাউন্সিলর আবদুল লতিফ খান বলেন, অভিযোগকারীকে পেলে ব্লাড মানি (অভিযোগকারীর পরিবারকে ক্ষতিপূরণ) দিয়ে হয়তো শাহ আলমকে বাঁচানোর চেষ্টা করা যেত। নেপাল ও বাংলাদেশ দূতাবাস যথেষ্ট চেষ্টা করেছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে শাহ আলমের সঙ্গে শেষ দেখা করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। শাহ আলমের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের সঙ্গে ফোনে পারিবারিক বিষয়ে প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

