রাঙ্গুনিয়ায় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট: ২৫ জানুয়ারী ২০১৭ ৬:১১ অপরাহ্ন

rangunia

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকায় তপন বিশ্বাস(৫৮) নামে বাজারের এক নৈশ প্রহরীকে রাতের আঁধারে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (২৪ জানুয়ারি) ভোররাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্যম পারুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত জ্ঞান রঞ্জন বিশ্বাসের পুত্র স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন বাজারের নৈশ প্রহরী তপন বিশ্বাস প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিল। বুধবার ভোররাতে দুবৃর্ত্তরা তার পড়নে থাকা কাপড় গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post