রাউজানে মদসহ আটক ৩ মহিলাকে ৬ মাসের জেল

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৭ ১১:২০ অপরাহ্ন

roujan

এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজানে মদসহ আটক তিন মহিলাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১০টার সময় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের গাড়ি তল্লাসির করার সময় তিন মহিলার দেহে স্যালাইন ভর্তি মদ পাওয়া যায়। আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।

দন্ড প্রাপ্ত মহিলারা হচ্ছেন নগরিতে বসবাসকারী কুমিল্লার মুরাদ নগর পুছা পাড়ার মৃত নুরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৪২), একই এলাকার বাসিন্ধা জামাল উদ্দিনের স্ত্রী পাখি বেগম ফাতেমা (৩৫) ও বাশখালীর আসকারিয়া পাড়ার মৃত সামশুল আলমের স্ত্রী রেহেনা বেগম (৪১)।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post