রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী জসিম গ্রেপ্তার

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৭ ১১:১৩ অপরাহ্ন

Rangunia arresat pic

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জিল্লু ফকির হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ ৬/৭টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালায় একদল পুলিশ। অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

রাঙ্গুনিয়া থানার রাণীরহাট পুলিশ ফাঁড়ির ইনচাজ এস আই সামশুল হক জানান, জসিমকে গ্রেপ্তার করার সময় সে মদ্যাপ অবস্থায় ছিল। কুখ্যাত সন্ত্রাসী জসিম ইসলামপুর ইউনিয়নের লোমহর্ষক জিল্লু ফকির হত্যাকান্ডের অন্যতম আসামি। তার বিরুদ্ধে এ হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে জানান, জিল্লু ফকির হত্যাকান্ডের ওয়ারেন্টভুক্ত আসামী জসিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post