মিরসরাইয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

আপডেট: ২৪ জানুয়ারী ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ন

suisite

মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ের গতকাল সোমবার করেরহাটের ৫ নম্বর ওয়ার্ডের ঘেড়ামারা গ্রামের ফরেস্ট অফিস এলাকায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ (১৩) নামে এক মাদ্রসা ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আবদুল্লাহ করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র এবং আবুল হাশেম মিস্ত্রির ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট।

স্থানীয়রা জানায়, পড়াশোনায় অমনোযোগী হওয়ায় তার মা রোববার (২২ জানুয়ারি) তাকে বকুনি দেয়। এতে অভিমান করে সোমবার দুপুরে বসতঘরের পাশের অন্য একটি ঘরের দরজা বন্ধ করে গলায় রশি টাঙিয়ে আত্মহত্যা করে।

অনেক খোঁজাখুজির এক পর্যায়ে দুপুরে ওই বন্ধ ঘর থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, আব্দুল্লাহ’র আত্নহত্যার বিষয়টির স্বীকার করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post