কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট: ২৩ জানুয়ারী ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ন

accedent

অনলাইন ডেস্ক :: কাতারে গাড়ি উল্টে শনিবার রাতে সুমন আহমদ (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে।

এদিন রাতে দেশটির আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক।

নিহত সুমন আহমদ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

চেয়ারম্যান আতিক বলেন, গাড়ি চালানোর সময় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে গাড়িটি উল্টে গেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার লাশ দেশটির হাদদাদ হাসপাতালে মর্গে রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post