সাদমান সময়, মিরসরাই :: চট্টগ্রাম জেলার উপজেলা ভিত্তিক অন্যতম স্থানীয় পত্রিকা ‘মাসিক মীরসরাই’র বাইশ বছর পূর্তি উপলক্ষে এলাকার গুনিজনদের সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ অডিটোয়িামে পত্রিকার সম্পাদক মুহম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মামনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
এসময় তিনি তাঁর লেখা কালজয়ী উপন্যাস নূরজহানের গল্প তুলে ধরে বলেন, ‘এখনো আমাদের সমাজে মন্নান মওলানারা রয়ে গেছে। তাদের নির্মূল করতে হলে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে।’ এছাড়া তিনি ‘মাসিক মীরসরাই’ নামের পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং পত্রিকার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
ওইদিন সম্মানা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আহমেদ কবির, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, সোনালী ব্যাংকের মহা ব্যবস্থাপক (চট্টগ্রাম অঞ্চল) এম.এ কাইয়ুম, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি ফারুক ইকবাল, শিশু সাহিত্যক আহমেদ জসীম, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, চট্টগ্রাম প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক দেব দুলাল ভৌমিক প্রমুখ।
উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, দেশের গান, লোক সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক বোরহান উদ্দিন ও কালের কন্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সকাল থেকে স্থানীয় এ পত্রিকার ২২ বছর পূর্তি উৎসব শুরু হয়। শোভাযাত্রা, শিক্ষার্থীদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিশিষ্টজনদের সম্মিলন, সম্মানা ও সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিনের কর্মসূচির শেষ হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

![Mirsarai photo [2]](http://ctgsun.com/wp-content/uploads/2017/01/Mirsarai-photo-2.jpg)